গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে না বাংলাদেশ সরকার

    আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে না বাংলাদেশ সরকার

    0
    141
    ছবি সৌজন্যে :ফেসবুক

    আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনও পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের।এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।

    রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আওয়ামি লিগের যে নেতাদের হাতে রক্ত লেগে আছে, তাদের বিচার হবে। সেই দলের নেতাদের এখনও কোনও অনুশোচনা নেই।শেখ হাসিনার শাসনকালে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে গুম করা হয়েছে এবং প্রায় ২ হাজার যুবক খুন হয়েছেন।ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া ইতিমধ্যে চলছে।এদিকে আগামী নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা বেঁধে দিয়েছেন। এদিকে সম্প্রতি আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল দাবি করেছিলেন, মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা।