ওয়াশিংটনে আতশবাজিতে অভ্যর্থনা সস্ত্রীক ট্রাম্পকে

0
171
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথের আগেই ওয়াশিংটন ডিসিতে আতশবাজির রোশনাইয়ে স্বাগত জানানো হয়েছে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে। সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যাপিটলের ভিতরে রোটান্ডায় মার্কিন সময় অনুয়ায়ী রবিবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন।তার আগেই বায়ুসেনার বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে আকাশপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প। এই উড়ানকে বলা হচ্ছে স্পেশাল এয়ার মিশন ৪৭। ডালাস বিমানবন্দরে এসে নামে বিমান। শহরতলি ভার্জিনিয়ার গলফ ক্লাবে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানাতে আতশবাজির ঝলকানি দেখা যায় আকাশে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।জানা গিয়েছে, সোমবার আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সম্মাননীয় এই শোভাযাত্রায় পারফর্ম করার সুযোগ পেয়েছে টেক্সাসের ইন্দো-আমেরিকান ঢোল ব্যান্ড শিবম ঢোল তাশা পাঠক।
এবার ইতিহাস গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তিনি হোয়াইট হাউসের গদিতে বসতে চলেছেন।