গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata পুলিশি তলব, হাইকোর্টে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা 

    পুলিশি তলব, হাইকোর্টে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা 

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুলিশি তলব আটকাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আর জি কর আন্দোলনে যুক্ত থাকা জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
    তবে মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি। যোগ্যতার চেয়ে বেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেটে চিকিৎসার অভিযোগে আর জি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারকে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তলব করেছিল। যদিও পুলিশকে মেল্ মারফত তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি পুলিশি তলব সম্বন্ধে সম্পূর্ণ তথ্য চেয়েছেন আসফাকুল্লা নাইয়া। গত সপ্তাহে আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে পুলিশের তল্লাশি, পরেরদিন তাঁকে নোটিস পাঠিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের তলব, হাজিরার নির্দেশ। ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন আর জি করের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা। এর আগে ভুয়ো ডিগ্রির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনা উল্লেখ করে আদালতে জুনিয়র চিকিৎসকের অভিযোগ, একেবারে বেআইনিভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি ডাক্তারিতে উচ্চশিক্ষা করছেন। তাই ভুয়ো ডিগ্রির অভিযোগ অযৌক্তিক। আসফাকুল্লার আরও দাবি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় থানাগুলিতে মামলা দায়ের হয়েছে।
    ৩০ জন পুলিশ বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। তাতে আতঙ্কিত পরিবার। এসবের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন আসফাকুল্লা।