গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়ানে মুখোমুখি জকোভিচ-আলকারাজ

    অস্ট্রেলিয়ানে মুখোমুখি জকোভিচ-আলকারাজ

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    একজনের ঝুলিতে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম আর অপরজনের ঝুলিতে চারটে। সংখ্যার দিক থেকে পার্থক্য অনেক বেশি থাকলেও এই দুই তারকা এবার একজন অপরের বিরুদ্ধে নামছেন।

    অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ।চতুর্থ রাউন্ডে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকার। সে ম্যাচে তাকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে দেন জোকার। শেষ আটের টিকিট কাটেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অভিযানে নামা জকোভিচ।অন্যদিকে ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাক ড্রাপার তৃতীয় সেটে চোট পেয়ে আলকারাজের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান। যার ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে বেশি শক্তি ক্ষয় করতে হয়নি তৃতীয় বাছাই স্প্যানিয়ার্ড আলকারাজকে। টেনিসের স্প্যানিশ যুবরাজকে এবার অগ্নিপরীক্ষা দিতে হবে সার্বিয়ান টেনিস সম্রাটের বিরুদ্ধে।২১ বছর বয়সি আলকারাজের বিপক্ষে আগের সাত ম্যাচের চারটিতে জিতেছেন ৩৭ বছর বয়সি জকোভিচ।গত বছর প্যারিস অলিম্পিকের ফাইনালে আলকারাজকে হারিয়েই ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচান তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনে আগে কখনো দেখা হয়নি তাদের। কাল শেষ আটে উঠেছেন দ্বিতীয় বাছাই জেরেভ ও দ্বাদশ বাছাই টমি পলও।

    এদিকে উওমেন্স সিঙ্গলসে রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে ফেভারিটের মতোই কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ও গত দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।