আমেরিকায় ভারতীয় যুবককে গুলি করে খুন

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আমেরিকায় ভারতীয় যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।সোমবার সকালে ওয়াশিংটন ডিসির এক গ্যাস স্টেশনে হানা দিয়েছিল দুষ্কৃতী দল। সেখানেই হায়দরাবাদের বাসিন্দা রবি তেজা নামে ওই যুবককে খুনের অভিযোগ ওঠে। 
হায়দরাবাদের আরকে পুরম কলোনির বাসিন্দা রবি তেজা ২০২২ সালের মাস্টার্স ডিগ্রির জন্য আমেরিকায় গিয়েছিলেন।জানা গিয়েছে, পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছিলেন তিনি। তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।তবে রবি তেজাকে কেন খুন করা হল তা জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে থাকায় চেনা সম্ভব হয়নি। গ্যাস স্টেশনের অনান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হায়দরাবাদের বাসিন্দা যুবকের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আমেরিকার বিভিন্ন পেট্রোল ও গ্যাস স্টেশনে প্রচুর ভারতীয় কাজ করেন। লেখাপড়া শেষের পর ওই যুবক সেখানে কাজ করতেন কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।