গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International শেষবেলায় ফাউচি-মাইলিকে রক্ষাকবচ বাইডেনের

    শেষবেলায় ফাউচি-মাইলিকে রক্ষাকবচ বাইডেনের

    0
    138
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ডোনাল্ড ট্রাম্পের বদলার আশঙ্কায় প্রেসিডেন্ট পদের শেষলগ্নে কোভিড যোদ্ধা অ্যান্টনি ফাউচি এবং প্রাক্তন সেনা আধিকারিক মার্ক মাইলিকে রক্ষাকবচ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎপর্যপূর্ণ ভাবে, ২০২১-এর ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন অ্যান্টনি ফাউচি ও মার্ক মাইলি।
    স্বাভাবিকভাবেই, তাঁরা এবার নতুন প্রেসিডেন্টের নিশানায় পড়তে পারেন বলে মনে করছেন অনেকেই।প্রেসিডেনশিয়াল পাওয়ারের প্রয়োগ আমেরিকায় বেনজির। সোমবার আমেরিকার ৪৭তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার আগেই পদের শক্তি ব্যবহার করে অ্যান্টনি ফাউচি ও মার্ক মাইলিকে প্রেসিডেনশিয়াল পার্ডন  বা ক্ষমার শংসাপত্র দিয়ে গিয়েছেন জো বাইডেন।
    সাধারণত, দোষীদের এহেন শংসাপত্র দেওয়া হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ থাকলেও অ্যান্টনি ফাউচি ও মার্ক মাইলির বিরুদ্ধে এখনও কোনও তদন্ত শুরু হয়নি বা তাদের কোনও মামলায় দোষী সাব্যস্ত করা হয়নি।