জেলমুক্তির পর বেতন তুলতে বিধানসভায় বালু

0
167
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
জেলমুক্তির প্রায় দেড় মাস পর বিধানসভায় গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে ২০২৩-র ২৭ অক্টোবর প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি।
প্রায় ১ বছর ৩ মাস জেল হেফাজতের পর বুধবার জামিন পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা এখনও বিচারাধীন বলে কোনও কথা বলতে চাননি। সূত্রের খবর ১ বছর ৩ মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় পৌঁছেছেন তিনি। এ ব্যাপারে কিছু সইও করেছেন। জেল হেফাজতে থাকা অবস্থায় কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। জেলে বছর খানেক থাকার পর শরীর অনেকটাই ভেঙে গিয়েছে। তাঁর ঘনিষ্ঠজনরা বলেছেন ৭৮ কেজি থেকে ওজন কমে হয়েছে ৫৪। সোমবার তাঁকে অনেকটা অসুস্থ দেখিয়েছে। বিধানসভায় এসেই জ্যোতিপ্রিয় মল্লিক যান তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে।
সেই ঘরেই তাঁর দেখা হয় অন্যান্য সতীর্থ বিধায়কদের সঙ্গে। তবে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্যই করেননি জ্যোতিপ্রিয় মল্লিক।