গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ট্রাম্প জমানায় আমেরিকায় ২টি লিঙ্গ পুরুষ-স্ত্রী 

    ট্রাম্প জমানায় আমেরিকায় ২টি লিঙ্গ পুরুষ-স্ত্রী 

    0
    116
    ছবি : সংগৃহীত
    আমেরিকায় এ বার থেকে সরকারি খাতায় থাকবে দু’টিই লিঙ্গ-পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনও লিঙ্গ থাকছে না ডোনাল্ড ট্রাম্পের জমানায়।
    প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েই সরকারী নীতি স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন। শপথ নেওয়ার পর ট্রাম্প বলেছেন, এখন থেকে আমেরিকার সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দু’টি লিঙ্গ থাকবে— পুরুষ এবং মহিলা। নির্দেশ অনুসারে, শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের, সেটিই উল্লেখ থাকবে সরকারি নীতিতে। কোনও পুরুষ নিজেকে মহিলা মনে করতে পারেন, বা কোনও মহিলা নিজেকে পুরুষ মনে করতে পারেন, সরকারি নথির ক্ষেত্রে এই ধারণা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চার বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই এই নীতি চালু করেছিলেন বাইডেন।
    ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প।ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আমেরিকার বিভিন্ন মানবাধিকার এবং তৃতীয় লিঙ্গের অধিকার সংক্রান্ত সংগঠনগুলি।