মার্কিন মসনদে ট্রাম্প, শুভেচ্ছাবার্তা মোদীর 

0
187
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে পুরনো বন্ধু’র প্রত্যাবর্তনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেল মোদী লিখেছেন, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে অনেক শুভেচ্ছা। আশা, দুই দেশের সুদূর ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আবারও আগের মতোই একসঙ্গে কাজ করতে পারবে ভারত-আমেরিকা। আশা, আগামী দিনগুলি আরও সাফল্যে ভরে উঠবে। ভারতের প্রতিনিধি হিসাবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও গিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। মোদীর পাশাপাশি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতি সংঘাতের ঘটনায় আমেরিকার নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
অন্যদিকে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।