গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের সংঘর্ষ

    ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের সংঘর্ষ

    0
    210
    ছবি সৌজন্যে : এক্স
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে উত্তাল বাংলাদেশ। যার জেরে গুরুতর আহত হয়েছেন ছয় জন পড়ুয়া।
    মঙ্গলবার ঢাকার বাংলামোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মানববন্ধনের সময় দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। পড়ুয়ারা জানিয়েছেন, সোমবার ডেমরায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তারা মানববন্ধনের উদ্যোগ নেন। এসময় তাদের বাঁধা দেওয়া হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। তখন হাতাহাতির ঘটনা ঘটে।বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।
    এদিকে, কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত পড়ুয়াদের অভিযোগ শুনেছেন।