জমি বিবাদে মহিলাকে বিবস্ত্র করে মার, আত্মঘাতীও  

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব

জমি নিয়ে বিবাদের জেরে মহিলাকে বিবস্ত্র করে মারধর করায় অভিযোগ উঠেছে। লজ্জায় আত্মহত্যা তরুণীর। এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের  বাঘাযতীন রোডে। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ২৪-র অনুপমা সরকার। নিউ ব্যারাকপুর থানা সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ, অনুপমাদের বাড়ির সামনে থাকা কিছু জমি হাতানোর জন্য বেশ কয়েকদিন ধরেই ঝামেলা করছিল বেশ কয়েকজন। বিগত কয়েকদিনে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। সূত্রের খবর, একদিন আগে ফের ঝামেলা হয়। বচসা একেবারে চরমে ওঠে। তিনি নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হলেও পুলিশের তরফে বিশেষ সহযোগিতা মেলেনি বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। উল্টে সালিশি করে মীমাংসা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে পুলিশ হস্তক্ষেপের পরেও মিটমাট হয়নি কিছুই।

পরিবারের দাবি, পুলিশ হস্তক্ষেপ নিলে এভাবে চলে যেতে হত না অনুপমাকে। ইতিমধ্যেই অনুপমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।