গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Malda সরকারি চাকরির থেকে চায়ের দোকানে লাভ বেশি : মুখ্যমন্ত্রী 

    সরকারি চাকরির থেকে চায়ের দোকানে লাভ বেশি : মুখ্যমন্ত্রী 

    0
    144
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরকারি চাকরির থেকেও চায়ের দোকানে রোজগারে বেশি লাভ হয়। মালদহে প্রশাসনিক সভা থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, চাকরিতে ভালো রোজগার হয়। আবার অনেক সময় চায়ের দোকানেও চা, বিস্কুট, ঘুঘনি বেচে ভালো রোজগার হয়।রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, অনেকে বলেন চাকরি হয় না। জানবেন কী করে, যে চাকরিতে যোগ দিচ্ছেন, তিনি জানেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের পড়াশোনার পক্ষেও জোর সওয়াল করে বলেছেন তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেবেন না। ওরা সমাজের গর্ব। ওদের পড়তে দিন। 
    এদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তাঁকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। তিনি বলেছেন, দিল্লিতে এক চা ওয়ালা বসে রয়েছে,  আর এখানে রয়েছেন চা ওয়ালি দিদি।