গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs রাস্তায় পড়ে মহিলার রক্তাক্ত দেহ, টিটাগড়ে ভাগাড়ে বালকের 

    রাস্তায় পড়ে মহিলার রক্তাক্ত দেহ, টিটাগড়ে ভাগাড়ে বালকের 

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার হাতচাপড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বকুলতলা থানারহাট হাতচাপড়ি এলাকায় ফাঁকা রাস্তায় উপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পরে থাকতে দেখেন স্থানীয়রা।
    খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে, তিনদিন ধরে নিখোঁজ থাকার পর ভাগাড়ে জমা আবর্জনার স্তূপের মধ্যে থেকে বালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। বুধবার সকালে সাফাইকর্মীরা ওই ভাগাড় থেকে আবর্জনা সরানোর সময় দেখতে পান বালকের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে পাঠানো হয়েছে।
    টিটাগড়ের বাসিন্দা বুলু দাস নামে ৯ বছর বয়সি এক বালক গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। উদ্ধার হওয়া দেহটি ওই বালকের বলেই প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। কী ভাবে তার মৃত্যু হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।