গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International একাধিপত্য বরদাস্ত নয়, চিনকে বার্তা কোয়াড-র 

    একাধিপত্য বরদাস্ত নয়, চিনকে বার্তা কোয়াড-র 

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই একাধিপত্য বরদাস্ত করা হবে না। নাম না করে চিনকে এমনই বার্তা দিয়েছে কোয়াড গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে বৈঠকে বসেছিল চতুর্দেশীয় অক্ষ কোয়াড গোষ্ঠী।
    এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চিনকে বার্তা দেওয়া হয়, কেউ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায়, তবে তা সহ্য করা হবে না। পাশাপাশি বৈঠক শেষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শপথের কয়েকঘণ্টার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয় বন্ধু রাষ্ট্রগুলির ক্ষেত্রে মার্কিন বিদেশনীতি কতখানি গুরুত্বপূর্ণ। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুস্থ বাণিজ্য হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেছেন, শান্তির লক্ষ্যে বৃহত্তর পদক্ষেপ ও তাদের মধ্যে সমন্বয় মজবুত করার লক্ষ্যে একমত হয়েছেন। এই বৈঠক থেকে স্পষ্ট বার্তা গেল যে বিশ্ব শান্তির লক্ষ্যে কোয়াড অন্যতম শক্তি হয়ে কাজ করবে।
    বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে বিদেশ সচিবের দায়িত্ব গ্রহণের পর বৈঠকে যোগ দেন মার্কো রুবি। এছাড়া উপস্থিত ছিলেন, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াঙে।