গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

    আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

    0
    175
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বয়স ৩৭ হলেও কী হবে খিদেটা যে এখনো মরে যায়নি নোভাক জোকোভিচের। তা না হলে তৃতীয় সেটের শেষ গেমটা জয়ের সময় যেভাবে হুমড়ি খেয়ে কিছুটা ভারসাম্যহীন হয়েও জিতলেন, তা এককথায় অবিশ্বাস্য।

    এরপর কানে হাত দিয়ে যেন শুনতে চাইলে গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থকরা কী বলেন।শুধু ওই সেটই নয়, পরেরটি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালও নিশ্চিত করেছেন জোকোভিচ।শুরুর সেট হারার পর দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে কার্লোস আলকারাসকে হারান সার্বিয়ান তারকা। ১২তমবারের মতো সেমিফাইনালে উঠলেন জোকার।জয়টা অবশ্য সহজ ছিল না অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচের। রড লেভার অ্যারেনায় তাকে কঠিন এক চ্যালেঞ্জই জানান আলকারাস।তার প্রমাণ ৩ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ এই ম্যারাথন লড়াই। ১৬ বছরের জুনিয়র স্প্যানিশ তারকা দারুণ এক পরীক্ষাই নিয়েছেন জোকোভিচের। এমনি এমনি তো আর ভবিষ্যৎ তারকা বলা হয় না তাকে।সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন আলকারাস।প্রথম সেট ৬-৪ গেমে জিতে। তবে সময় যত দীর্ঘ হচ্ছিল ততই পোড় খাওয়া যোদ্ধা জোকোভিচ তার আসল রূপ দেখাচ্ছিলেন। ম্যাচ শেষ না হওয়ার আগ পর্যন্ত কিভাবে চাপ সামলে নিতে হয় তা যেন প্রতিপক্ষকে দেখালেন অভিজ্ঞ জোকার। অন্যদিকে সার্ভিস-শট ভুল করে শারীরিকভাবে হতাশার বহিঃপ্রকাশ দেখান আলকারাস।দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতায় ফেরেন জোকোভিচ। তৃতীয় সেটে ভবিষ্যৎ তারকা আলকারাসকে আরো বড় ব্যবধানে হারালেন বর্তমান তারকা। তৃতীয় সেটে ৩-৬ গেমে হেরে যাওয়া ২১ বছর বয়সী তারকা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চতুর্থ সেটে। তবে ৪ গ্র্যান্ড স্লামজয়ী কোনো সুযোগ দেননি ২৪ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ।

    ৬-৪ গেমে জিতে ট্রফির সংখ্যা বাড়ানোর পথে আরেকটু এগিয়ে গেলেন জোকোভিচ। অন্যদিকে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অপেক্ষাটা আরো দীর্ঘ হলো আলকারাসের।