রিয়াল ছাড়ছেন  না আনচেলত্তি

0
1553
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কার্লো আনচেলত্তির বর্তমান সিজনটা যে আশানুরূপ কাটছে না সেটি হয়তো ফুটবলবিশ্বের অজানা নয়।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার দল রিয়াল মাদ্রিদের যাচ্ছেতাই অবস্থা, লা লিগায় শীর্ষস্থান নিয়েও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড়।

এ ছাড়া চলতি সিজনে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় পুরোদমে ভরাডুবি।বড় ব্যবধানে হেরে স্প্যানিশ সুপারকাপও খুইয়েছে হাত থেকে। এরই মাঝে গুঞ্জন উঠেছে সিজন শেষে নাকি আনচেলত্তির বিদায়ঘণ্টা বাজবে। রিয়াল কোচ বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন, উড়িয়ে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সব জল্পনা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল সালজবুর্গের মুখোমুখি হবে। ম্যাচর আগে আনচেলত্তির সামনে আনা হয় ক্লাব ছাড়ার প্রসঙ্গ। হাসতে হাসতেই সেই প্রশ্নের জবাবে বলেছেন, বিষয়টি পরিষ্কার করতে চান। তিনি কখনোই এই ক্লাবটি ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি।রিয়ালের এই ইতালিয়ান কোচ অবশ্য বাস্তবতাও স্বীকার করেছেন। বলেছেন,খুব ভালোভাবেই জানেন যে, সেই দিনটি ,বিদায় একদিন আসবে। তবে সেটা কবে আসবে, জানেন না। সেটা আগামীকাল হতে পারে, আগামী ম্যাচের পরে হতে পারে, এক বছরের মধ্যে হতে পারে, আবার পাঁচ বছরেও হতে পারে। একটি সুবিধা আছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আরও ৪ বছর দায়িত্বে থাকছেন এবং এখানে থাকার সুযোগ আছে তাঁরও। একসঙ্গেই ক্লাবকে বিদায় বলতে পারেন।আনচেলত্তির শক্তির জায়গা আবারও রিয়ালের শীর্ষে পদে পেরেজের নির্বাচিত হওয়া। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম ও মোট সপ্তমবার লস ব্লাঙ্কোসদের সভাপতির দায়িত্ব পেয়েছেন। পেরেজ ওই পদে থাকবেন ২০২৯ সাল পর্যন্ত।এ ছাড়া আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। গত বছর নতুন এই চুক্তিতে সম্মত হয় উভয়পক্ষ।

এর আগে সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম ওয়ানদা সেরোর এক রিপোর্টে আনচেলত্তি চলতি সিজন শেষে পদত্যাগ করবেন বলে দাবি করা হয়। যা পরদিনই উড়িয়ে দিলেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। বর্তমানে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি।