
রাজ্যের পর এবার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে যাচ্ছে সিবিআই। সূত্রের খবর, শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে, হাইকোর্টের অনলাইন ই-ফাইলিং সিস্টেমের মাধ্যমে বৃহস্পতিবার এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করবে সিবিআই। বুধবার যখন আর জি কর মামলা বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হয় তখনই সিবিআই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তারা। পাশাপাশি এটাও জানানো হয়, রাজ্যের তরফে, পুলিশের তরফে যে সর্বোচ্চ শাস্তি চেয়ে যে মামলা করা হয়েছে, সেই মামলা করার কার্যত কোনও অধিকার রাজ্যের বা এখানকার পুলিশের নেই।
কারণ এক্ষেত্রে যদি শাস্তি নিয়ে অসন্তুষ্ট হন। তাহলে মামলা মাত্র তিনজন করতে পারেন, ক্ষতিগ্রস্থ পরিবার। যিনি অভিযুক্ত তিনি করতে পারেন ও তদন্তকারী সংস্থা করতে পারেন। সেই অনুযায়ী এই মামলা দায়ের করা হবে।








