গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs বারাকপুরে শুটআউটে গুলিবিদ্ধ যুবক

    বারাকপুরে শুটআউটে গুলিবিদ্ধ যুবক

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফের দিনে দুপুরে শুটআউট রাজ্যে। মালদহের পর এবার উত্তর ২৪ পরগনার বারাকপুরের চিড়িয়ামোড়ে বুধবার দুপুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন মহম্মদ ইন্দাস নামে এক যুবক।

    জনবহুল জায়গায় গুলি চালানোর ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনাচারেক দুষ্কৃতী বাইকে করে এসে ইন্দাসকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই বাইক নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়ে এলাকায় পৌঁছান বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। আহতকে দ্রুত স্থানীয় বি এন বসু মহকুমা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বেলঘড়িরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

    দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বাজোর একের পর শুটআউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।