গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment মোশাররফ করিম গান গাইলেন

    মোশাররফ করিম গান গাইলেন

    0
    375
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ে যেমন মুগ্ধ করেন ফ্যানদের, তেমনি শুটিংয়ের আড্ডায় গানও করেন বন্ধু সহকর্মীদের সঙ্গে। তবে এবার তিনি গান গাইলেন সিনেমার জন্য।

    গানের শিরোনাম,ভালো লাগে না।এটি তারই অভিনীত সিনেমায় গাওয়া হয়েছে। মোশাররফের আসন্ন বিলডাকিনি সিনেমায় ব্যবহৃত হবে গানটি। গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই।সিনেমায় মোশাররফ করিমের প্লে-ব্যাকের পেছনের কথা জানিয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেছেন, ভালো লাগে না, গানটি মোশাররফ ভাইয়ের অনেক আগের লেখা।মাঝে মাঝে আড্ডাতে সবাই গানটি গান। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল।মোশাররফকে জানানোর পর তিনি জানতে চান কে গাইবে। তখন তাকে বলা হয়,তাঁর গলাতেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ডিং করা হয়।

    উল্লেখ্য কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিলডাকিনি অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা।এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।