কোথায় যাবেন না জানেন না। ট্যাংরায় হেলে পড়া বহুতল খালি করার নোটিস পেতেই অসহায় ১১ পরিবার। বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জল পাচ্ছে না বাসিন্দারা, ওঠানামার জন্য লিফটও অচল। এই অবস্থায় কি করবেন, কোথায় উঠবেন ভেবেই চোখে জল বাসিন্দাদের। জীবনের সঞ্চয় জমিয়ে ফ্ল্যাট কিনে এখন সেটাও হারানোর দুঃখে মাথায় হাত তাঁদের। তাঁরা বলছেন বাড়িতা একদিনে হেলেনি। বাড়িটা হেলেতে শুরু করেছে। পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেছেন যাঁরা নোটিস দিচ্ছেন তারা কেউ তখন আসেননি।
গ্রাম থেকে শহর
News & Much More




