গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সইফ : শরিফুলের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল 

    সইফ : শরিফুলের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল 

    0
    1634
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সইফ আলি খানের হামলাকাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদের পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে।সইফ আলি খানের উপর হামলার ঘটনায় একের পরে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
    ১৬ জানুয়ারি অভিনেতার বাড়িতে হামলায় গ্রেফতার করা হয় সন্দেহভাজন শরিফুল ইসলাম শেহজাদকে। শুক্রবার ফের সন্দেহভাজনকে মুম্বই আদালতে পেশ করা হয়। আদালত জানিয়েছে, ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে শরিফুল ইসলামকে। সূত্রের দাবি, এই ঘটনায় তদন্তের জন্য পুলিশের আরও কিছুটা সময় প্রয়োজন। সেই দাবিকেই মান্যতা দিয়েছে মুম্বইয়ের এক আদালত।অন্যদিকে, ধৃত শরিফুল ইসলাম শেহজাদ সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন তাঁর বাবা মহম্মদ রহুল আমিন।
    তিনি নিজেকে বিএনপির নেতা হিসাবে পরিচয় দিয়েছেন। সন্দেহভাজনের বাবার দাবি, শেখ হাসিনা সরকারেরজন্যই ভারতে অনুপ্রবেশ করেছিল শরিফুল ইসলাম।