
বিছানায় পড়ে বৃদ্ধার গলাকাটা দেহ, রক্তে ভেসে যাচ্ছে ঘর। উত্তর ২৪ পরগনার জেটিয়ার কাঁচরাপাড়ার পাল্লাদহ গ্রামে বছর ৭৫-র ফুলজান বিবি দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে ঠিক কি কারণে খুন করা হয়েছে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে মেয়ে জামাইয়ের সঙ্গেই থাকতেন ফুলজান বিবি। শুক্রবার বেলা হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় মেয়ে রচিয়া বিবির। পরে দরজা খুলে ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে মেয়ের চিৎকার শুনেই প্রতিবেশী চলে আসে।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশ। তদন্তকারীদের অনুমান ঘুমের মধ্যেই সম্ভবত বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে। তবে ঠিক কি কারণে খুন তা স্পষ্ট নয়।








