
প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার মহাকুম্ভের সঙ্গমে ডুব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান।
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতের পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। মহাকুম্ভের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শিল্পপতিরা একের পর এক বিশিষ্ঠ ব্যক্তিরা মহাকুম্ভে যোগ দিয়েছেন। শুক্রবার মহাকুম্ভের দ্বাদশতম দিনে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। পুণ্যস্নানের পর কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তিনি এর আগেও কুম্ভে গিয়েছেন, কিন্তু প্রয়াগরাজের মহাকুম্ভে সুযোগ-সুবিধা চমৎকার। ত্রিবেণীর ঘাটে অনেক মানুষ জড়ো হয়েছেন যা একতার বার্তা দেয়। তিনিও একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
মেরা সংবিধান, মেরা স্বাভিমান এই দিনটি ছিল গঙ্গা স্নানের দিন এবং এটি ছিল অত্যন্ত পবিত্র।






