গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্র্রে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ৮

    মহারাষ্ট্র্রে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ৮

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৭।

    শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ আচমকা বিস্ফোরণের নাগপুরের কাছে ভান্ডারার জওহরনগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছয়। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়েন তারা। বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। তার নীচে চাপা পড়ে যান অন্তত ১৪ জন কর্মী। শুরুতে দু’জনকে উদ্ধার করা হয়। এক জনের দেহ মেলে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা বোঝা যাচ্ছিল না। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় আরও সাত মৃতদেহ উদ্ধার করা হয়।

    কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই  অর্ডিন্যান্স ফ্যাক্টরির ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে এখনও পর্যন্ত মোট আট জনের দেহ মিলেছে। বাকিদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।