গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালকে খুনের সড়যন্ত্র বিজেপি-পুলিশের : মুখ্যমন্ত্রী 

    কেজরিওয়ালকে খুনের সড়যন্ত্র বিজেপি-পুলিশের : মুখ্যমন্ত্রী 

    0
    976
    ছবি সৌজন্যে : এক্স
    আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে খুনের সড়যন্ত্র করছে বিজেপি ও দিল্লি পুলিশ। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দিল্লি মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।
    একই সঙ্গে দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যৌথভাবে অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তার দাবিতে চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে। এক সপ্তাহে দুবার হামলা চলেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর। শনিবারের পর বৃহস্পতিবারও তাঁর উপর হামলার অভিযোগ তুলেছে আপ।এই ঘটনায় সুর চড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, হামলাকারীদের থেকে অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষার পরিবর্তে হামলাকারীদের বাঁচাচ্ছে দিল্লি পুলিশ। অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। অতিশী মারলেনার অভিযোগ, বিরাট এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে দুই কাণ্ডারি একদিকে বিজেপি।
    যাদের কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে আপ প্রধানকে পাথর ছুড়ছে, লাঠি নিয়ে আসছে, স্পিরিট স্প্রে করছে। এবং অন্যদিকে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিনে থাকা দিল্লি পুলিশ।