গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Howrah তপসিয়াতেও হেললো বাড়ি, লম্বা হচ্ছে তালিকা, রাস্তায় ধসও

    তপসিয়াতেও হেললো বাড়ি, লম্বা হচ্ছে তালিকা, রাস্তায় ধসও

    0
    262
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুরুটা হয়েছিল বাঘাযতীন থেকে। এরপর একের পর এক কলকাতা থেকে শহরতলি একের পর এক হেলে পড়া বহুতলের ছবি সামনে আসছে রোজই বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংবা, বিধাননগর পুরসভার দুটো এলাকায় পর এবার সেই আতঙ্ক ছড়িয়েছে তপসিয়াতেও।

    বৃহস্পতিবারই হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও দেখা গিয়েছে একই ছবি। নিচে দুটি বহুতলের মধ্যে ফাঁক মাত্র এক থেকে দেড় ফুট হলেও ওপরে মাঝের দূরত্ব ইঞ্চিতে নেমে এসেছে। আর এই হেলে পড়া বহুতলকে কোন ওক্রমে রাখা হয়েছে লোহার বিমের চেকনা দিয়ে। ঢালাই করে বিল্ডিংয়ের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে লোহার বিমগুলো। ৫ তলায় উঠলে দুটো বিল্ডিংয়ের মাঝে ফাঁক বলে কার্যত কিছু নেই। প্রায় জোড়া লেগে গিয়েছে। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও কার্যত একই ছবি। সেখানেই হেলে গিয়ে ঠেকে গিয়েছে পাশাপাশি দুটি বহুতলের মাথা গত কয়েক বছর ধরেই একই অবস্থায় রয়েছে বাড়ি দুটো এমনটাই বলছেন স্থানীয়রা।

    এরইমধ্যে রডন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে ধসের জেরে আতঙ্ক বেড়েছে বেশ কয়েকদিন হয়ে গেলেও কোনও মেরামতি করা হয়নি বলে অভিযোগ।