গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home North 24Pgs অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ

    অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ

    0
    1244
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মঞ্চে বেসামাল অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে শোকজ করেছে তৃণমূল। তৃণমূলের পরিষদীয দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের তরফে শোকজের চিঠি নারায়ণ গোস্বামীকে পাঠানো হয়েছে।

    মঞ্চে অসংলগ্ন অবস্থায় নারায়ণ গোস্বামীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই দাবি করতে থাকেন বিধায়ক সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। বিতর্ক শুরু হতে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় জনপ্রতিনিধিদের এমন আচরণ সমর্থন করে না দল।

    অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গিয়েছিল বিধায়ককে। মঞ্চে একের পর এক চটুল রসিকতা করতে থাকেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়।