গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ২০২৮ পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান

    ২০২৮ পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান

    0
    152
    ছবি সৌজন্যে : এক্স

    জুলিয়ান নাগেলসমানকে জার্মানি জাতীয় দলের হয়ে ২০২৮ সাল পর্যন্ত ডাগআউটে দেখা যাবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি।

    এক বিবৃতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন,ডিএফবি।নাগেলসমান জানান চ্যাম্পিয়নশিপ জয়ের প্রত্যয়। তিনি বলেছেন,২০২৩ সালের সেপ্টেম্বরে যখন ডিএফবিতে আসেন, তখন কল্পনাও করতে পারেননি যে, ঘরের মাঠে ইউরোর পর জাতীয় দলের কোচ থাকবেন। প্রতিদিন যে প্রতিক্রিয়া পান, সেটাই প্রমাণ করে যে, একসঙ্গে তাঁদের যাত্রা সঠিক পথে আছে। তাঁরা একসঙ্গে চ্যাম্পিয়নশিপ জিততে চান।

    উল্লেখ্য নাগেলসমান কোচ হয়ে জার্মানিকে খেলান ২০২৪ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত তার অধীনে ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে জার্মানি। রয়েছে ৫ ড্র ও ৩ হার।