গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভোটারদের পক্ষপাতের ঊর্ধ্বে উঠতে আহ্বান রাষ্ট্রপতির

    ভোটারদের পক্ষপাতের ঊর্ধ্বে উঠতে আহ্বান রাষ্ট্রপতির

    0
    1142
    ছবি সৌজন্যে : এক্স

    ভোটারদের গণতন্ত্রে বিশ্বাসের পাশাপাশি সংকীর্ণতা, বৈষম্য এবং প্রলোভনের ঊর্ধ্বে ওঠার সংকল্প থাকা উচিত। জাতীয় ভোটার দিবসে এমনই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

     

    রাষ্ট্রপতি বলেছেন, যে তিনি আত্মবিশ্বাসী যে ভারতীয় গণতন্ত্র বিশ্ব সম্প্রদায়ের জন্য উদাহরণ স্থাপন করতে থাকবে। গণতন্ত্রের প্রতি আস্থা রাখার পাশাপাশি, ভোটারদের দৃঢ় সংকল্প থাকা উচিত যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় সংকীর্ণতা, বৈষম্য এবং প্রলোভনের ঊর্ধ্বে উঠবে।ভোটাররা গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।

     

    রাষ্ট্রপতি বলেছেন, নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন ৮৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ভোটার এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী উপজাতি ভোটারদের ভোটদান প্রক্রিয়া সহজতর করার জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়েছে।