
৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজাপাল, সিভি আনন্দ বোস। বার্তায় তিনি লিখেছেন, আত্মনির্ভর হওয়ার পথ দীর্ঘ, লক্ষ্য সুদূর হওয়া সত্ত্বেও থামলে চলবে।
স্বামী বিবেকানন্দের বাণী, ‘ওঠো, জাগো, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না’- উল্লেখ করে রাজ্যপালের মন্তব্য এই মন্ত্রই বাংলার অগ্রগতির শক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহার মতো বাংলার বীরপুত্রদের কথা উঠে এসেছে তাঁর বার্তায়। কৃষি বাংলার অর্থনীতির ভিত। তাই কৃষকদের সম্মান জানিয়েছেন সিভি বোস। এছাড়াও সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, মা সারদা এবং মাদার টেরিজার অবদানও বার্তায় তুলে ধরেছেন। তাঁর আরও সংযোজন- উন্নত এবং পরিবেশবান্ধব। বাংলা যা সবার জন্য সমান সুযোগ তৈরি করবে সেই লক্ষ্যে এগিয়ে চলতে হবে।
গোপাল কৃষ্ণ গোখলের কথা তুলে ধরে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর বাংলার নবজাগরণের জন্য সকলে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
