গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia নদিয়া সীমান্তে বাঙ্কার পরিদর্শনে এনসিবি দল

    নদিয়া সীমান্তে বাঙ্কার পরিদর্শনে এনসিবি দল

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জে হদিস মেলা গোপন বাঙ্কারগুলি রবিবার পরিদর্শনে গিয়েছেন এনসিবি টিম। উল্লেখ্য, কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি সীমান্ত এলাকা থেকে ইতিমধ্যেই চারটি বাঙ্কারের খোঁজ মিলেছে।

    উপর থেকে টিনের ছাউনির সাদামাটা ঘর মনে হলেও, ওই ঘরে মাটির নিচেই খোঁজ পাওয়া গিয়েছিল বাঙ্কারগুলির। চারটি বাঙ্কার থেকে দেড় কোটি টাকারও বেশি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

    এই বাঙ্কারগুলি দিয়ে কোনওভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছিল কিনা সেবিষয়ে তদন্ত চালানো হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।