গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বেআইনি নির্মাণ আটকাতে বোরোভিত্তিক নজরদারি 

    বেআইনি নির্মাণ আটকাতে বোরোভিত্তিক নজরদারি 

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেআইনি নির্মাণ এবং হেলে পড়া বাড়ি নিয়ে সঙ্কট কাটাতে বোরোভিত্তিক নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। গত প্রায় বহুদিন ধরে কলকাতা শহরের নানা প্রান্তে বেআইনি নির্মাণ-সহ হেলে পড়া বাড়ি নিয়ে অভিযোগ আসছে।
    বর্তমানে কলকাতা শহরে ১৬টি বোরো অফিসের অধীনে ১৪৪টি ওয়ার্ড রয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে সব ওয়ার্ডের অলিগলিতে নজরদারি সম্ভব নয়। তাই এই নজরদারির কেন্দ্রীয় ভাবে করাও অসম্ভব। তাই বোরো কমিটিগুলিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে বেআইনি নির্মাণ এবং হেলে পড়া বাড়ি নিয়ে তারা পদক্ষেপ করে। কারণ, গত বছর মার্চ মাসে গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় কলকাতা পুরসভা তো বটেই, বোরো-১৫-র দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন মেয়র সব ক্ষেত্রেই কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিল্ডিং বিভাগকে।
    এর থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে বোরোগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুরসভার ইঞ্জিনিয়ারদের অনুমতি ছাড়া এই ধরনের কোনও বাড়ি অনুমতিহীন ভাবে মেরামত করার কোনও উদ্যোগ না নেওয়া হয়।