সোনালি ভারত থিমে কেসরিয়া পাগড়ি প্রধানমন্ত্রীর 

0
153
ছবি সৌজন্যে : এক্স

স্বর্ণিম ভারত- ঐতিহ্য এবং বিকাশ থিমের উপর ভিত্তি করে দেশজুড়ে পালিত হয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এবার সেই থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখে বিশেষ পাগড়ি পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বর্ণিম অর্থাৎ সোনালি ভারতের চিহ্ন হিসাবে তাঁর পাগড়িতে ছিল কাঁচা সোনার উজ্জ্বল হলুদ রঙ। লাল রঙের ছোঁয়াও ছিল প্রধানমন্ত্রীর পাগড়ি। স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানেই নজর কাড়ে প্রধানমন্ত্রীর পোশাক। বিশেষত প্রধানমন্ত্রীর পাগড়ির নেপথ্যে কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কিনা, আলোচনা হয় সেই নিয়েও। তাই প্রতিবারই নতুন ধরনের সাজে এই বিশেষ দিনগুলি পালন করেন তিনি। ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষেও প্রধানমন্ত্রীর মাথায় ছিল লাল-হলুদ রঙের মিশেলে কেসরিয়া পাগড়ি।তাঁর পরনে ছিল সাদা কুরতা-পাজামা। সঙ্গে খয়েরি রঙের বন্ধগলা।

বিশ্লেষকদের মতে, স্বর্ণিম ভারতের প্রতীক হিসাবেই সোনালি রঙা পাগড়ি পরেছেন প্রধানমন্ত্রী। তবে এই কেসরিয়া পাগড়িটি কোন রাজ্যে তৈরি, সেই নিয়ে বিশদে কিছু জানা যায়নি। উল্লেখ্য, গত বছর প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর সাজে ছিল গুজরাটি ছোঁয়া।