গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সংবিধান জীবন্ত দলিল : স্পিকার 

    সংবিধান জীবন্ত দলিল : স্পিকার 

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় সংবিধান একটি জীবন্ত দলিল। প্রজাতন্ত্র দিবসে মন্তব্য করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।রবিবার দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন ওম বিড়লা।
    পরে লোকসভার স্পিকার বলেছেন, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সবাইকে তাঁর আন্তরিক শুভেচ্ছা। সংবিধান একটি জীবন্ত দলিল ও যা সবাইকে বাঁচার পথ দেখাচ্ছে। যারা সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বিকশিত ভারত-এর সংকল্প পূরণে দেশের সকলকে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেছেন, ইন্দোনেশিয়া এবং ভারত একে অপরের সঙ্গে ভাল সম্পর্ক ভাগ করে।৭৫ বছর পর ভারতে এসেছেন ইন্দোনেশীয়রা প্রেসিডেন্ট। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রজাতন্ত্র দিবস সব সময়ই দেশের জন্য গর্বের মুহূর্ত।ভারতের বিশেষ অতিথি হিসেবে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ানতো।
    ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অতিথি ছিলেন, তাই এটি খুবই তাৎপর্যপূর্ণ যে ৭৫তম বার্ষিকী উদযাপনেও আবারও ইন্দোনেশিয়া এসেছে। ভৌগলিক এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে ভারতের কাছে ইন্দোনেশিয়া খুবই কাছের দেশ।