গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata বাইপাসে আরও, সরকারই হেলে পড়েছে, খোঁচা দিলীপের

    বাইপাসে আরও, সরকারই হেলে পড়েছে, খোঁচা দিলীপের

    0
    133
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যে সরকারটাই হেলে গেছে, তারা বাড়ি বাঁচাবে কি করে। কলকাতাজুড়ে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

    তিনি বলেছেন, যার চেয়ারি নড়ে গেছে, তারা আবার বাড়ির দিকে নজর দেবে কি করে। এই সরকার কে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে, তবেই রাজ্যে শান্তি, শৃঙ্খলা, ফিরবে। রাজ্যে উন্নয়নের জোয়ার আসবে। দিলীপের আরও মন্তব্য, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অবৈধ নির্মাণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

    শুধু এক একটা বাড়ি নয়, আস্ত শহরটাই জলা জমি বুঝিয়ে তৈরি করেছে। আর এই বেআইনি নির্মাণের অর্থ তৃণমূলের নিচু স্তর থেকে ওপরের স্তর পর্যন্ত গেছে।