গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Nadia নদিয়ায় বাঙ্কার, লাল্টু মহারাজের সাম্রাজ্যে হানা এনসিবির

    নদিয়ায় বাঙ্কার, লাল্টু মহারাজের সাম্রাজ্যে হানা এনসিবির

    0
    827
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লাল্টু মহারাজের ওয়াটার ড্রাগস সাম্রাজ্যে তল্লাশি চালিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় তদন্তকারী দল।
    স্থানীয় লাল্টু মহারাজের ওই দুই বিঘা জমির পরিধি ও ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করেন আধিকারিকেরা। মাদকের নমুনা সংগ্রহ করা হয়। তাতে অন্য কোনও মাদকদ্রব্য মেশানো রয়েছে কি না, খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞেরা।  গত শুক্রবার বিশ্বস্ত সূত্রে বিএসএফের কাছে খবর আসে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার নঘাটা গ্রামে একটি বাগানে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করে কোটি কোটি টাকার মাদক লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে নির্দিষ্ট বাগানে তল্লাশি শুরু করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশে।
    শুক্রবার রাত পর্যন্ত বাগানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি বাঙ্কার। তল্লাশিতে মেরে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল।