গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ড

    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ড

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতা পুলিশের ব্রাস ব্যান্ডকে রাজভবনের চা চক্র তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    অবশেষে তাঁর হস্তক্ষেপে রাজভবনে প্রবেশ করেন কলকাতা পুলিশ ব্যান্ডের সদস্যরা। সূত্রে খবর, বিকালে রাজভবনে ঢোকার সময়ে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী খোঁজ নেন। কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়নি জানতেও চান মমতা। বিএসএফের ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করায় বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশের ব্যান্ডকে। ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রাজভবনের সমস্ত দেখাশোনা করে রাজ্য সরকার। সেখানে পুলিশের সঙ্গে এইধরণের ব্যবহার উচিত নয়।

    শেষ পর্যন্ত তাঁর হস্তক্ষেপে পারফর্ম করে কলকাতা পুলিশের ব্যান্ড।