
এবার বাংলাদেশকে অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। ফলে বিপাকে পড়েছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে যে সাহায্য এতদিন পেত বাংলাদেশ, এবার তা বন্ধ করা হয়েছে।
ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি নির্দেশিকাতে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করেছে ইউএসএইড।বাংলাদেশের সঙ্গে চুক্তি, প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে আমেরিকা। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। সূত্রের খবর, ৮০০ কোটি ডলার সাহায্য দিয়েছে আমেরিকা। ২৪ জানুয়ারি ইজরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া যাবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশে সহায়তার বিষয়গুলি পর্যালোচনা করা হবে। তারপরেই এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডোনাল্ড ট্রাম্প সরকার।অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি-ঢাকা সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা ও স্বার্থে এগিয়ে যাবে।
ভারত গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছেন এবং ভবিষ্যতেও করবে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের সন্ধান অব্যাহত রাখবে। যেখানে জনগণই হবে প্রধান।
