গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অসমের দ্বিতীয় রাজধানী ডিব্রুগড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

    অসমের দ্বিতীয় রাজধানী ডিব্রুগড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স

    প্রজাতন্ত্র দিবসে অসমের দ্বিতীয় রাজধানী হিসেবে ডিব্রুগড়ের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পূর্ব অসমের ডিব্রুগড়ে খানিকার প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসে অসমের প্রশাসনিক সমারোহ আয়োজিত হয়েছে ডিব্রুগড়ে। আর সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের দ্বিতীয় রাজধানী হওয়ার পথে ডিব্রুগড়ের যাত্রায় প্রজাতন্ত্র দিবস গুরুত্বপূর্ণ দিন। ঐতিহাসিক এই শহরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা আরও জানিয়েছেন, অসমের বিধানসভা তৈরি হবে ডিব্রুগড়ে। ২০২৭ থেকে প্রতি বছর অসমের বিধানসভার একটি অধিবেশন ডিব্রুগড়ে হবে। আপার অসমে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে অসমের বিধানসভার স্থায়ী একটি ভবনও নির্মিত হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে অসম বিধানসভার স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হবে। আগামী তিন বছরের মধ্যে ডিব্রুগড় ভারতের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে।আগামী ৩ বছরের ডিব্রুগড়কে অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলা হবে।

    মুখ্যমন্ত্রীর কথায়, অসম সরকার তেজপুরে একটি রাজভবন নির্মাণ করবে এবং এটিকে অসমের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তুলবে। শিলচরে একটি সচিবালয় এবং মুখ্য সচিবের কার্যালয় থাকবে, যার ফলে বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে ব্যবধান দূর হবে।