গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs পিকনিকে আনন্দ করতে শূন্যে গুলি!

    পিকনিকে আনন্দ করতে শূন্যে গুলি!

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মানিকচকের পর নৈহাটিতে পিকনিকে আনন্দ করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ।
    স্থানীয়দের অভিযোগ, পিকনিক উপলক্ষ্যে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে অভিযুক্ত দুই যুবক। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গুলি চালানোর ঘটনায় দু’জনকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, সম্প্রতি মালদহতেও কার্যত এক দৃশ্য দেখা গিয়েছিল। মানিকচকে ভলিবল উদ্বোধনের অনুষ্ঠানে চারটি বন্দুক থেকে চার রাউন্ড ফায়ার করা হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই তৎপরতা শুরু করে দেয় প্রশাসন।
    বাজেয়াপ্ত করা হয় বন্দুকগুলি।ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পর পুলিশ প্রশাসনকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর হুঁশিয়ারিই সার, পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার বলে রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের তীর বিরোধীদের।