আন্তর্জাতিক ক্রিকেটে নজির ভারতের মন্ধানার 

0
126
ছবি সৌজন্যে : এক্স

ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস গড়েছেন স্মৃতি মন্ধানার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ২০২৪ সালের সেরা মহিলা এক দিনের ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে স্মৃতি মন্ধানাকে।

এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির বর্ষসেরা এক দিনের ক্রিকেটারের সম্মান পেয়েছেন তিনি। এমন কৃতিত্ব ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের নেই। নিউজিল্যান্ডের সুজি বেটসের পর বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে আইসিসির বর্ষসেরা হয়েছেন স্মৃতি মন্ধানা। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তিন প্রতিপক্ষকে টপকে সেরার পুরস্কার জিতে নিয়েছেন স্মৃতি মন্ধানা। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক ২০২৪ সালে ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৭৯৪ রান। তাঁর গড় ৫৭.৪৬।

স্মৃতি মন্ধানার ব্যাট থেকে এসেছে চারটি শতরান। মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনিই গত ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটেও বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন স্মৃতি মন্ধানা।