গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার উত্তপ্রদেশের ৫

    কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার উত্তপ্রদেশের ৫

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আড়াই মাসের মধ্যে শিয়ালদহের বৈঠকখানা রোডে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    ধৃতদের কাছ থেকে একটি আধা স্বয়ংক্রিয় সেভেন এমএম পিস্তল-সহ দু’টি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সুরেন্দ্রনাথ উইমেন’স কলেজের সামনে থেকে এই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশির পর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বড়সড় কোনও অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই এরাজ্যে দুষ্কৃতীরা এসেছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে খোদ শহরে অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমাদার। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিটি অব জয় থেকে সিটি অব ভয়তে পরিণত হয়েছে তিলোত্তমা নগরী।

    তাঁর আরও সংযোজন, এই ঘটনায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনের দিকে অভিযোগ আঙ্গুল তুলতেই পারেন তৃণমূল নেতত্ব, তবে কেন এই ধরণের অপরাধীরা পশ্চিমবঙ্গকেই বারবার বেছে নিচ্ছে? রোহিঙ্গা থেকে বেআইনি অস্ত্র, মাদক দ্রব্য পাচারকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ বলে খোঁচা সুকান্তর।