
স্ত্রীর পরকীয়ার জেরে খুন হতে হয়েছে এক টোটোচালককে। এমনই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির গোপালনগর এলাকা।
ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও তার প্রেমিক, সন্তানদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, কুলপি থানার গোপালনগর চক গ্রামের বাসিন্দা মৃত গৌতম হালদার পেশায় একজন টোটোচালক। পরকীয়ার অভিযোগে নিত্যদিনই গৌতম বাবুর স্ত্রীর মল্লিকা হালদারের সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত।
পরিবারের তরফে যেটা জানানো হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছে তাঁকে। তাঁর স্ত্রী এবং প্রেমিক মিলেই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ হালদার পরিবারের।






