গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে মৃত ৭

    ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে মৃত ৭

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তপ্রদেশের বাগপতে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ভেঙে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। এই ঘটনায় আহত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঞ্চের নীচে অনেকে চাপা পড়ে রয়েছে। অনেকের মৃত্যু আশঙ্কাও করা হচ্ছে। জানা গিয়েছে, বাগপতের বারাউতে মঙ্গলবার লর্ড আদিনাথ নির্বাণ লাড্ডু নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু একটি কাঠের মঞ্চ বানানো হয়েছিল। সেটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশাল উঁচু সেই মঞ্চ ভক্তদের উপর ভেঙে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় মৃত্যু হয়েছে ৭ জনের।
    বাগপতের জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাঁচ জন ভক্তের মৃত্যু হয়েছে। তবে কত জন মঞ্চের নীচে চাপা পড়ে রয়েছেন, সেই সংখ্যাটি স্পষ্ট নয়। উদ্ধারকাজ চলছে।