গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National যমুনায় বিষ হরিয়ানার, সরব আপ, পাল্টা বিজেপি-কংগ্রেস 

    যমুনায় বিষ হরিয়ানার, সরব আপ, পাল্টা বিজেপি-কংগ্রেস 

    0
    83
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। আর তার জেরেই টান পড়ছে দিল্লির পানীয় জল সরবরাহে।

    দিল্লি নির্বাচনের প্রাক্কালে হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির দুই নেতা। সোমবারই হরিয়ানার বিজেপি সরকারে বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ এনেছিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে সেই দাবিকে সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাও। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে আপ। মুখ্যমন্ত্রী বলেছেন, এই মূহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’গুণ বেশি। এই মাত্রা মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জল আর পরিশোধনযোগ্যও নেই। দিল্লির মানুষকে এই জল দেওয়া যাবে না। এই জল খেলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে, দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি বলেছেন, এমন বিবৃতির জন্যে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমা চাওয়া উচিত। আর যদি তা না করেন, তাহলে মানহানির মামলা করা হবে।এদিকে সন্দীপ দীক্ষিত বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের ব্যাখ্যা করা উচিত যে যমুনার জলে কী ধরনের বিষ রয়েছে।

    তিনি মিথ্যা বলছেন এবং এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। যদি একজন সাধারণ মানুষ সরকারকে গণহত্যার অভিযোগ করেন, তাহলে তিনি পরের দিন জেলে যাবেন।