গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National শিল্পপতিদের ঋণ মকুব রুখতে আইন, মোদীকে কেজরিওয়াল 

    শিল্পপতিদের ঋণ মকুব রুখতে আইন, মোদীকে কেজরিওয়াল 

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শিল্পপতিদের ঋণ মকুব নিষিদ্ধ করতে নতুন আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে সংসদের বাজেট অধিবেশন শুরুর ঠিক আগেই।
    মঙ্গলবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে শিল্পপতিদের ঋণ মকুব নিষিদ্ধ করার জন্য নতুন আইন আনার দাবি তুলেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ঋণখেলাপি কর্পোরেট সংস্থাগুলিকে ছাড় দেওয়ার অনৈতিক প্রবণতা বন্ধ করার জন্য জাতীয় স্তরে একটি আইন রূপায়ণের প্রয়োজন।একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ তাদের অর্ধেক বেতনই কর হিসাবে দিচ্ছে। কিন্তু কোটিপতিদের ঋণ কেন মকুব করা হচ্ছে। কেন কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিকদের গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্যান্য আর্থিক বোঝা মকুব করে না।
    দিল্লি বিধানসভা ভোটে মধ্যবিত্তদের সমর্থন পাওয়ার লক্ষ্যে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। গত সপ্তাহে তিনি কেন্দ্রের কাছে দাবি তুলেছিলেন, মধ্যবিত্তের কথা ভেবে আসন্ন বাজেটে আয়কর ছাড়ের সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হোক।