গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ‘মর্মাহত’, মহাকুম্ভে পদপিষ্টে শোকবার্তা প্রধানমন্ত্রীর  

    ‘মর্মাহত’, মহাকুম্ভে পদপিষ্টে শোকবার্তা প্রধানমন্ত্রীর  

    0
    121
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এক্স হ্যান্ডল পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রয়াগরাজ মহাকুম্ভের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যে সকল পুণ্যার্থী তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। জখমদের দ্রুত আরোগ্য কামনা। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার সব বন্দোবস্ত করছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। রাজ্য সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করতে পৌঁছে গিয়েছিলেন কোটি কোটি মানুষ।
    প্রায় আট থেকে ১০ কোটি মানুষ এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছেন বলে জানিয়েছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ বিরোধীদের।