গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সিদ্ধিবিনায়ক মন্দিরে ছোট স্কার্ট, খোলামেলা পোশাক নয়

    সিদ্ধিবিনায়ক মন্দিরে ছোট স্কার্ট, খোলামেলা পোশাক নয়

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে এ বার থেকে ছোট স্কার্ট কিংবা খোলামেলা পোশাক পরা যাবে না। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ।
    শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্ট জানিয়েছে, এখন থেকে মন্দিরে ঢুকতে হলে ভক্তদের শালীন এবং শরীর ঢাকা পোশাক পরতে হবে। পশ্চিমি পোশাক পরা নিয়ে আলাদা করে কোনও বিধিনিষেধ জারি না হলেও বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে মহিলা ভক্তদের। পরের সপ্তাহ থেকে‌ই এই নয়া নিয়ম কার্যকর হবে। যদি কেউ বিধিনিষেধ না মানেন, তা হলে তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রতি দিনই লেগে থাকে ভক্তদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন। ট্রাস্টের যুক্তি, সব ভক্তেরা এ ধরনের পোশাক দেখতে স্বচ্ছন্দ নন।
    এ ধরনের দৃষ্টিকটু পোশাক অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই এ বার নতুন নিয়মকানুন।