গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিতে শাহ-শুভেন্দু সাক্ষাৎ

    দিল্লিতে শাহ-শুভেন্দু সাক্ষাৎ

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    দিল্লিতে অমিত শাহ-র বাসভবনে একান্তে বৈঠকের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে শুভেন্দু লিখেছেন, দিল্লিতে অমিত শাহ-র সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট ও একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে দু’জনের মধ্যে বৈঠক হয়েছেন।পাশাপাশি আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা  ভোট ও রাজ্যে বিজেপির সংগঠন নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর।
    এর আগে দিল্লিতে বিধানসভা ভোটের জন্য প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ফেরার আগেই অমিত শাহ-র সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু।