কুম্ভের ব্যবস্থাপনায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
173

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুক ঘটনায় গঙ্গাসাগরের তুলনা টেনে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন গঙ্গাসাগর মেলা থেকে শিখেছেন কীভাবে বিশাল জনসমাবেশের ক্ষেত্রে তীর্থযাত্রীদের জীবন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করা দরকার এবং সর্বাধিক যত্ন হওয়া উচিত। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় তিনি শোকাহত। কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। শোকাহত পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন।